নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (০১ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী
বৃদ্ধার নাতী বলেন, বাড়ির বাইরের দিকে একটি ঘরে থাকতেন আমার নানী।
সেখানেই তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর থেকে কান্নাকাটি করছেন তিনি।
প্রতিবেশী সুনীল হেমব্রত (৫০) তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন তিনি।গোদাগাড়ী
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী
বৃদ্ধার মেয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। আমরা অভিযোগ নিয়েছি।
ভুক্তভোগীর রক্তপাত হচ্ছিল।
এ জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)
হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি
আরও বলেন, অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে। আমরা অভিযোগটি খতিয়ে
দেখছি। ডাক্তারি রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রামেক
হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মনিরা জানান,
ভুক্তভোগী বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য তাকে
আউটডোরে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা শেষে শারীরিক অবস্থা
সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
কাকনের আলো/তরিকুল ইসলাম








No comments:
Post a Comment