১৬১ ইউনিয় পরিষদে নির্বাচন ২০ সেপ্টেম্বর - কাঁকনের আলো

ফ্লাশ টাইম


 

Post Top Ad


 

Post Top Ad


 

Thursday, September 2, 2021

১৬১ ইউনিয় পরিষদে নির্বাচন ২০ সেপ্টেম্বর

 

 

অনলাইন ডেক্স:

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ১৬৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে ১৬১ টিতে ভোট গ্রহণ হবে আগামী ২০ সেপ্টেম্বর। বৃহস্পতিবার বিকেলে কমিশনের ৮৫ তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একই সঙ্গে স্থগিত থাকা ৯টি পৌরসভার ভোটও একইদিন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন, এছাড়া কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ইউপিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেটিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। তিনি জানান, একই দিন স্থগিত থাকা ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad