অনলাইন ডেক্স:
মহামারি
আকার ধারনকারী করোনা ভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে সরকার
ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা
বৃদ্ধিতে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম
(বার) মহোদয় অদ্য ২৫/০৭/২০২১ তারিখ রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকা ও
গুরুত্বপূর্ণ চেকপোস্টসমূহ পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্যার সর্বোচ্চ
পেশাদারিত্ব ও তৎপরতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট থানার মোবাইল
টিমসমূহ ও ট্রাফিক বিভাগের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।
পাশাপাশি করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সম্মানিত নাগরিকগনকে
স্বাস্থ্যবিধি মেনে চলা , সামাজিক দূরত্ব বজায় রাখা ও অতি জরুরী প্রয়োজন
ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানান পুলিশ সুপার স্যার।
কাকনের আলো/তরিকুল ইসলাম







No comments:
Post a Comment