অনলাইন ডেক্স:
মৃত্যুকে ভয় করে ভ্যাকসিন নিতে আগ্রহ বেড়েছে মানুষের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্ডানার টিকা নিতে আসা মানুষের ছিলো উপচে পড়া ভীড়।ছিল না স্বাস্থ্যবিধি। লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি আগ্রহী অনেকে।
তাদের অভিযোগ,হাসপাতালে টিকা প্রদানে অব্যবস্থাপনা ছিল চরমে।টিকা্ গ্রহীতাদের অনেকের শংকা, একই ছাদের নিচে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা ও টিকা প্রদানের বুথ হওয়ায় এখান থেকে ছড়িয়ে পড়তে পারে সংক্রমন।
অন্যদিকে নিবন্ধনের পরও মোবাইলে ক্ষুদে বার্তা না আসায় টিকা না নিয়েই ফেরত যেতে হয়েছে অনেককে।কর্তৃপক্ষ বলছেন,স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের উপস্থিতির কারণে হয়েছে বিশৃঙ্খলার সৃষ্টি।
প্রসঙ্গত, আজ থেকে মহানগর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্ডানা এবং আর চীনের সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে ৯ উপজেলার ৯টি কেন্দ্রে।
কাকনের আলো/তরিকুল ইসলাম







No comments:
Post a Comment