সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। করোনা পরিস্থিতির কারণে এবারও ভিন্ন আঙ্গিকে এবং নতুন নতুন পদ্ধতি অনুসরণ করে ঈদের নামাজ আদায় করা হয়েছে ।
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট পৌরসভার, ১ নং ওয়ার্ডের পাচগাছিয়া পশ্চিমপাড়া জামে মসজিদে স্বাথ্য বিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয় সকাল ৮ টায়। গ্রামের সকল ধর্ম প্রাণ মুসলমান নারী পুরুষ সকলে মাক্স পড়ে মসজিদে নামাজ পড়তে আসেন। কিন্তু জায়গা সংকটের কারণে ৩ ফিট সামাজিক দুরুত্ব মানানো সম্ভ্ হয়নি তবে সকলে মুখে মাক্স পড়ে এসেছিল। যারা মাক্স আনতে ভুলে গেছিল তাদেরকে মসজিদ পক্ষ হতে মাক্স দেওয়া হয়।
![]() |
| মসজিদের ভিতরে ও মসজিদের ছাদের উপরের দৃশ্য |
পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ান পাচগাছিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মোঃ হেলাল উদ্দিন নামাজ শেষে তিনি সকল মমিন মুসলমানের ,সমাজের, দেশের কল্যাণের জন্য বিশেষ মুনাজাত করেন। বিশেষ ভাবে দেশ হতে করোনা ভাইরাস মুক্তির জন্য দোয়া করা হয়।
কাকনের আলো/তরিকুল ইসলাম








No comments:
Post a Comment