নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ
সরকার কর্তৃক কোভিট-১৯ এর কারণে ছাত্র-ছাত্রীদের অভিবাকদের কথা ছিন্ত করে
এই বছর মাধ্যমিক ও উচ্ছ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত ১৯ নভেম্বর-২০২০ তারিখে
একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন যাহার স্বারক নং...... /২৪৮। তাহাতে স্পষ্ট করে
লেখা আছে যে এই বছর তথা-২০২১ শিক্ষা বর্ষে টিউশন ফি ছাড়া কোন প্রকার
অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না বা করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে লেখা
থাকলেও গোদাগাড়ী উপজেলার কাকন হাট উচ্চ বিদ্যালয় মাধ্যমিক স্কুল ভর্তির সময় অতিরিক্ত অর্থ তথা সেশন চার্জ এর নামে ৪০০-৫০০ টাকা আদায় করছে বলে যানা
গেছে।
এই ব্যাপারে স্ব-শরীরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন
সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির অফিস কাকন হাট
রেল স্টেশন রোড জোনাল কমিটির প্রধান অফিসে হাজির হয়ে মো: মোস্তফা,গ্রাম
লাহিলা পাড়া, কাকনহাট তিনি বলেন তাহার মেয়ে মুস্তারিন কে নবম থেক দশম
শ্রেণীতে কাকন হাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করতে গেলে তাহার নিকট হতে মাসিক
টিউশন ফি তথা জানুয়ারী হতে ডিসেম্বর-২০ সালের ১২ মাসের ৮০ টাকা করে মোট
৯৬০ টাক ও বারতি সেশন চার্জ নামে অতিরিক্ত ৪০০ শত টাকা দাবি করলে তখন তিনি
বলেন করোনার কারণে সরকার তো মাসিক ফি মওকুফ করেছে আমি এই টাকা দিবো না বলে
সে মেয়ে কে দশম শ্রেনীত ভর্তি না করে চলে আসে এবং পরে মানবাধিকার অফিসে এসে
তাদের এই অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে একটি মৌখিক অভিযোগ করে। অভিযোগটি
পাওয়ার পর সংস্থার সভাপতি জনাব মো: মানসুরুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব
মো: আমিনুল ইসলাম গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দুলাল আলম কে
মোবাইলের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন
কেটে দেন পরে তাকে বার বার মোবাইল করলেও মোবাইল ফোন রিসিভ করে নাই।
গোদাগাড়ী উপজেলার ইউ এন ও সাহেব কে বিষয়টি অবগত করা হয়। তারপর সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক রাজশাহী জেলা শিক্ষা অফিসারকে মোবাইল করলে তিনি কল রিসিভ করে নাই পরে জেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মো:আখতার হোসন সাহেবকে ফোন দিলে তিনি বলেন বিষয়টি আমি নিজ উদ্দোগ্যে দেখছি তিনি আরো জানান মাধ্যমিক ও উচ্ছ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি বলা আছে যে টিউশন ফি ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না । কিন্তু গোদাগাড়ী উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সেশন চার্জ নামে অন্যায় ভাবে অবিভাবকের কাজ থেকে অর্থ আদায় করছে।
এই ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জরুরী কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির কর্মকর্তা গণ।আর যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি ছাড়া অন্য কোন তথা সেশন চার্জ নামে অতিরিক্ত অর্থ আদায় করে তারা যেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির অফিসে যোগাযোগ করে।
অফিস: কাঁকন হাট রেল স্টেশন রোড,কাকন হাট পৌরসভা,গোদাগাড়ী,রাজশাহী।
মোবাইল নং-০১৭২৬-২৫৮০৯৭, ০১৪০৬৭১১২২১,০১৭০১-০১২৫০১
সম্পাদক মো: মানসুরুর রহমান
কাকনের আলো/তরিকুল ইসলাম









No comments:
Post a Comment