আজ ২৫ ডিসেম্বর-২০২০ ইং তারিখে মোহনপুর উপজেলার বসন্তকেদার ইউনিয়ন মুক্তিযোদ্ধা জাদুঘর পরিদর্শন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান সাহেব। সংঙ্গে আরো উপস্থিত ছিলেন মো: মমতাজুল ইসলাম, সহ-সভাপতি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি, মো: ওয়াদুদ আলি ,সহ-সভাপতি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি ও তানোর উপজেলা শাখা কমিটির সভাপতি ,খন্দকার মো: গোলাম মোর্তজা বীর মুক্তিযোদ্ধা, খন্দকার সুলতান মোহাম্মদ প্রভাষক বসন্তকেদার কলেজ,মো: সামশাদুল ইসলাম প্রভাষক মোহনগঞ্জ ডিগ্রি কলেজ, মো: রেজাউল করিম প্রভাষক মৌগাছি কলেজ, মুক্তিযোদ্ধা জাদুঘর পরিদর্শন শেষে সংস্থার সভাপতি ও সহ-সভাপতি পরিদর্শন বহিতে নিজ নাম স্বাকর করেন।
সভাপতি জনাব মো: মানসুরুর রহমান পরে সকল কে নিয়ে একটি আলোচনা সভা করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রাজশাহী জেলা জোনাল কমিটির অন্তর্ভূক্ত মোহনপুর উপজেলা শাখা কমিটির গঠন নিয়ে। উপস্থিত সকলে কমিটির পক্ষে কাজ করার অভিমত প্রকাশ করে।সম্পাদক মো: মানসুরুর রহমান
কাকনের আলো/তরিকুল ইসলাম







No comments:
Post a Comment