রাজশাহীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন -মানসুুরুর রহমান - কাঁকনের আলো

ফ্লাশ টাইম


 

Post Top Ad


 

Post Top Ad


 

Thursday, December 31, 2020

রাজশাহীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন -মানসুুরুর রহমান

 


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সভাপতি জনবা মো: মানসুরুর রহমান তিনি  ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে রাজশাহী জেলা  জোনাল কমিটির সর্বস্তরের সকল কর্মকর্তাগণ ও সদস্য, সমর্থক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দসহ রাজশাহী বাসিকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, চির নতুনের আহ্বানের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে ইংরেজি নববর্ষকে বরণ করে নেয়। ইংরেজি বর্ষবরণ বাঙালি জাতির জীবনের সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন। আমরা জীবনের হালখাতার মাধ্যমে সমৃদ্ধির শুভ সূচনা করি। সুন্দর, সুচি আর চির মঙ্গলের জয়গান করি।  দূর করি বৎসরের যত আবর্জনা গ্লানি মুছিয়ে, জরা ঘুচিয়ে শপথ নিই বিশুদ্ধতার।

তিনি আরো বলেন আমরা যাতে নতুন বছরে মানুষের অধিকারের বিষয়ে সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারি পাশাপাশি দেশের,সমাজের উন্নয়নে কাজ করতে পারি সে আশা ও প্রত্যাশা রাখি এই নতুন বছরে সকলের কাছে।

আমরা দেখতে চাই না যে, কোন ব্যক্তি তার অধিকার থেকে বঞ্চিত হওক,কারো দ্বারা বা কারো মাধ্যমে কারো অধিকার লংঘন হওক। আমরা দেখতে চাই সমাজে সকল ব্যক্তি তার স্ব স্ব অধিকার নিয়ে শন্তিতে বসবাস করবে। 

কাঁকনের আলো/তরিকুল ইসলাম

 


No comments:

Post a Comment

Post Top Ad